সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ভয়াবহ প্রাণঘাতী ভূমিকম্পের দু’দিন যেতে না যেতেই কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান।

বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টা ২৮ মিনিটে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার এ দেশটি।

আরও পড়ুন: আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) বলেছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৪। বুধবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

এর ৩০ মিনিট যেতে না যেতেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪ দশমিক ৮। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান ২ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: হামাসের উপপ্রধান নিহত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, গত বছরের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও ৪ টি আফটারশক আঘাত হানে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯।

গত ১ জানুয়ারি জাপানে আঘাত হানা রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল নোটো দ্বীপে। ভয়াবহ ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট। নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা