সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ।

আরও পড়ুন : হিজবুল্লাহর ৯ সদস্য নিহত

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত ইমাম হাসান শরীফ নেওয়ার্কের মসজিদ মুহাম্মদ মস্কের বাইরে গুলিবিদ্ধ হন। নিউয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগের জানান, ঘটনার পরেই পুলিশ শুটিংস্থলে পৌঁছায়। তবে কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুন : ইরানে অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১০৩

নেওয়ার্কের মেয়র রাস জে বারাকা বলেছেন, ‘অপরাধীকে বিচারের আওতায় আনা হবে, তা যতই সময় লাগুক না কেন।’

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্লাটকিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় এমন কোন ইঙ্গিত নেই যে এটি কোন পক্ষপাতিত্ব দ্বারা অনুপ্রাণিত বা এটি কোন সন্ত্রাসী কাজ ছিল। তবে তিনি স্বীকার করেন, নিউ জার্সির মুসলিম জনসংখ্যার মধ্যে অনেক উদ্বেগ এবং ভয়ের কারণ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : ভার্চ্যুয়াল গণধর্ষণের শিকার কিশোরী

ওয়াহি-উদ দ্বীন শরীফের মতে, নিউ জার্সির ইমামদের কাউন্সিলের নেতা হাসান শরীফ (৫২) একজন অগ্রগ্রামী নেতা হিসেবে পরিচিত ছিলেন। যিনি তার সম্প্রদায়ের মঙ্গলের জন্য বড় বিনিয়োগ করেছিলেন। মসজিদ মুহাম্মদ নিউ জার্সির প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি এবং এই অঞ্চলে ধর্ম প্রচারের কেন্দ্রস্থল ছিল এটি।

হাসান শরীফ ২০০৬ সাল থেকে নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন পরিবহন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা