ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভার্চ্যুয়াল গণধর্ষণের শিকার কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার মেটাভার্সে গেম খেলার সময় ‘ভার্চ্যুয়ালি গণধর্ষণের’ শিকার হয়েছে এক কিশোরী (১৬)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২

এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ভার্চ্যুয়ালি ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে।

সংবাদ মাধ্যমকে ওই কিশোরী জানিয়েছে, মেটাভার্সে তার অবতারকে গণধর্ষণ করেছে একদল অজ্ঞাত পুরুষ অবতার।

প্রতিবেদনে বলা হয়, ভার্চ্যুয়ালি যৌন হয়রানির শিকার হওয়ার সময় কিশোরীটি ভার্চ্যুয়াল রিয়েলেটির হেডসেট পরে ছিল। যদিও এ ঘটনায় সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বাস্তবে একজন নারী ধর্ষিত হওয়ার পর যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, সে একই অবস্থার মধ্যে দিয়ে গেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

সংবাদ মাধ্যমটি বলছে, বিশ্বে এবারই প্রথমবার ভার্চ্যুয়াল ধর্ষণের ব্যাপারে তদন্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, শিশুটি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি বাস্তবে ধর্ষিত হওয়ার মতো। ভিক্টিমের ওপর আবেগজনিত ও মানসিক প্রভাব পড়েছে, যেটি যে কোনো ধরনের শারীরিক ক্ষয়ক্ষতির চেয়ে দীর্ঘ।

তিনি আরও বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ বর্তমান আইনে এ ধরনের কোনো কিছু নেই।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভার্চ্যুয়ালি গণধর্ষণের শিকার হওয়ার আগে ওই কিশোরী কী গেম খেলছিল, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

তবে সত্যিকারের ধর্ষণ মামলাগুলো নিয়েই প্রসিকিউটররা যে হিমশিম খাচ্ছেন, সেখানে ভার্চ্যুয়াল ধর্ষণের ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পুলিশের এ তদন্তের পক্ষে কথা বলেছেন।

আরও পড়ুন: হামাসের উপপ্রধান নিহত

যুক্তরাজ্যের এ ঘটনার ব্যাপারে মেটার কাছে জানতে চাইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, যে ঘটনার কথা বলছে সেগুলোর কোনো স্থান আমাদের প্ল্যাটফর্মে নেই।

আমাদের স্বয়ংক্রিয় সুরক্ষা নামের একটি ব্যক্তিগত বাউন্ডারি আছে। যাদের আপনি চেনেন না. এ বাউন্ডারি আপনাকে তাদের কাছ থেকে কয়েক ফুট দূরে রাখবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা