সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ১৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইসরায়েলের হামলায় অবরুদ গাজায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এ নির্বিচার হামলায় একই সময়ে আহত হয়েছে আরও কমপক্ষে ৩০৩ ফিলিস্তিনি।

তিনি আরও বলেছেন, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৮৭ জনে পৌঁছেছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৫০ হাজার ৮৯৭ জন।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। রয়টার্স বলছে, বৃহস্পতিবারও পুরো উপত্যকায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: বোনকে হত্যার দায়ে গ্রেফতার

জাতিসংঘের হিসাব অনুসারে, ইসরায়েলের হামলা ও হুমকির মুখে উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৯ লাখই এখন বাস্তুচ্যুত।

গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে তীব্র চাপের মুখে থাকা সত্ত্বেও বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘কিছুতেই আমাদের থামানো যাবে না। একেবারে শেষ পর্যন্ত, নিশ্চিত বিজয় না হওয়া পর্যন্ত আমরা অটল থাকব। কোনো ব্যত্যয় ঘটবে না।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা