সংগৃহীত
আন্তর্জাতিক

রমজানের বাকি ৩ মাস

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৩ মাস পরেই শুরু হচ্ছে ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান। ৯০ দিন পরে আবারও সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

আরও পড়ুন: ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আমাদের নেই

ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ বা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। এজনই অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

জোতির্বিদ্যার সাহায্যে রমজানের সম্ভাব্য তারিখ আগেই অনুমান করা যায়, দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ (মঙ্গলবার)।

রমজান শেষ হবার সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল। তবে এবার রোজার মাস ২৯ দিনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তা হলে আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১০ এপ্রিল।

আরও পড়ুন: বিবির সঙ্গে আমার মতভেদ রয়েছে

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। সেই হিসাবে, বাংলাদেশে এবারের রমজান মাস শুরু হবে আগামী ১৩ মার্চ ও শেষ হতে পারে ১০ এপ্রিল। সেক্ষেত্রে ঈদুল ফিতর ১১ এপ্রিল উদযাপিত হবে।

আমিরাতে সরকারি ছুটি রমজানের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, এবার সেটি পড়তে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১২ এপ্রিল (শুক্রবার)। এর সাথে শনি-রোববারের ছুটি যোগ করলে টানা ৬দিন ছুটি উপভোগ করবেন আমিরাতবাসী। সূত্র: খালিজ টাইমস

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা