ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ধমান রেল স্টেশনে পানির ট্যাঙ্ক ভেঙে পড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর ঐ স্টেশনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝখানে একটি ২৫৮০০ গ্যালনের পানি ট্যাঙ্ক ছিল। দুপুরে প্লাটফর্মে কয়েকশ যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় আচমকাই বিকট শব্দে পানির ট্যাঙ্কটি প্ল্যাটফর্মের শেডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে শেডের নিচে থাকা যাত্রীরা পানির ট্যাঙ্ক ও শেডের নিচে চাপা পড়েন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

সাথে সাথে প্ল্যাটফর্মের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা ও পুলিশ প্রশাসন এসে যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ২৭ জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মের কাছে শেডের নিচে বসে ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ বিকট শব্দে পানি ট্যাঙ্কটি শেডের ওপর ভেঙ্গে পড়ে। এতে বেশ কয়েকজন শেডের নিচে চাপা পড়েন। এ সময় ছোটাছুটির কারণে দাঁড়িয়ে থাকা যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যায়।

তবে ভারতীয় রেল সূত্রে জানায়, মৃত্যু বিষয়টি তাদের জানা নেই।

আরও পড়ুন: পাকিস্তানে সশস্ত্র হামলায় নিহত ২৪

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটলো, তা তদন্ত করে দেখা হবে। এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে নেই।

এর আগে ২০২০ সালে বর্ধমান রেল স্টেশনে মূল ভবনের পুরোনো বারান্দার একাংশ ভেঙে পড়ে জখম হয়েছিল বেশ কয়েকজন। ঐ ঘটনার পর স্টেশনের সামগ্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার একই ধরনের ঘটনার কারণে স্বাভাবিকভাবেই ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা