সংগৃহীত
আন্তর্জাতিক

শুক্রবারের আগে বন্দিকে মুক্তি নয়

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বন্দিদের মুক্তি দিতে ৪ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে অনুমোদন দিয়েছিল ইসরায়েলের মন্ত্রিসভা। ইসরায়েল-গাজা যুদ্ধের ৬ সপ্তাহের মাথায় এসে হামাসের সাথে এ চুক্তি হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫ হিজবুল্লাহ নিহত

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, শুক্রবারের আগে গাজার কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি ‘শুক্রবারের আগে’ বন্দি মুক্তি ঘটবে না বলেও ঘোষণা দিয়েছেন। ফলে বন্দিদের মুক্তি বৃহস্পতিবার শুরু হতে পারে বলেও যে জল্পনা ছিল তা কার্যত হচ্ছে না বলেই মনে হচ্ছে।

হ্যানেগবি জানিয়েছেন, ‘বন্দিদের মুক্তি মূল চুক্তি অনুযায়ী হবে, তবে তা শুক্রবারের আগে নয়।’

আরও পড়ুন: বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

এর আগে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দেয়। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী চার দিনের মধ্যে ৫০ জন বন্দি মুক্তি পাবে এবং এ সময়টিতে লড়াই স্থগিত থাকবে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এরপর অতিরিক্ত প্রতি ১০ জন বন্দির মুক্তির জন্য ১ দিন করে যুদ্ধবিরতি বাড়বে।’

বিনিময়ে ৪ দিনের মধ্যে ১৫০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেবে ইসরায়েল। তবে বন্দিদের মুক্তি কেন শুধুমাত্র শুক্রবার শুরু হবে সে সম্পর্কে আরও বিস্তারিত কোনও তথ্য প্রদান করেনি ইসরায়েল।

আলজাজিরা বলছে, হামাস ও ইসরায়েলের মধ্যে বৃহস্পতিবার থেকে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে এই যুদ্ধবিরতি একদিন পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনির মৃত্যুতে উদ্বিগ্ন পুতিন

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু নাও হতে পারে। এমনকি যেসব বন্দি মুক্তি পাবে তাদের নাম যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতি হবে না। তাই কাতারের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির বিষয়টি একটি ধাক্কা খেয়েছে বলেও জানায় আলজাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম কাল জানিয়েছে, ‘বৃহস্পতিবারও যুদ্ধ চলবে’। হারেৎজ সংবাদমাধ্যম বলছে, ‘গাজা উপত্যকায় লড়াই থামবে না যতক্ষণ না পর্যন্ত হামাসের সঙ্গে চূড়ান্ত সময়সীমা নিয়ে চুক্তি না হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা