সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তর আমেরিকার এই দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ ও সংঘাতকে ‘না’ বলতে হবে

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন : কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে এখনও কোনও প্রমাণ নেই। (এটি) একটি ভয়ঙ্কর ঘটনা, দুর্ঘটনা ও বিস্ফোরণ ... কিন্তু এই সময়ে এর সঙ্গে কোনও সন্ত্রাসী সংযোগ জানা যায়নি।’

এএফপি জানিয়েছে, বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় যদিও এখনও প্রকাশ্যে আসেনি, তবে হচুল বলছেন, তাদের গাড়িটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটি দ্রুত গতিতে চলছিল, পরে সেটি চেকপয়েন্টের একটি ব্যারিয়ারে জোরে ধাক্কা দেয় এবং আগুনে বিস্ফোরিত হয়।

আরও পড়ুন : ফের গাজায় অভিযান শুরু হবে

নায়াগ্রা জলপ্রপাতের কাছে প্রধান রেনবো ব্রিজ ক্রসিংয়ে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরিত যানটির কিছুই অবশিষ্ট নেই। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং তিনি ঘনিষ্ঠভাবে এসব ঘটনা পর্যবেক্ষণ করছেন।

আল জাজিরা জানায়, নিউইয়র্ক অঙ্গরাজ্যের নায়াগ্রা জলপ্রপাতে দুই দেশের সংযোগকারী সেতুর মার্কিন পাশে একটি চেকপয়েন্টে গাড়ি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে আরও সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেন, নায়াগ্রা নদীর ওপর দিয়ে যাওয়া রেইনবো ব্রিজের মার্কিন পাশে বিস্ফোরণে গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া যাত্রীদের অতিরিক্ত স্ক্রিনিং তথা পরীক্ষা-নিরীক্ষার মুখে পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা