ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৯ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৯টি দেশ ইসরাইল থেকে নিজেদের নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। অবশ্য এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে দুটি দেশ। দেশ দুটি হলো- চাদ ও দক্ষিণ আফ্রিকা। খবর আল জাজিরা ও মার্কিন গণমাধ্যম সিএনএন।

আরও পড়ুন: গাজা কবরস্থানে পরিণত হচ্ছে

প্রতিবেদন অনুযায়ী দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরাইলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরাইলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে বলেছেন, প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে।

আরও পড়ুন: ক্যামেরুনে বন্দুক হামলা, নিহত ২০

এর আগে, এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, গাজা এবং ইসরাইলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ভয়াবহ। গাজায় ইসরাইলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। যদিও ইসরাইল দাবি করছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তারা বেসামরিক নাগরিকদের মৃত্যু কমানোর চেষ্টা করছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা