ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলিদের ভিসামুক্ত প্রবেশাধিকার দিল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক: এবার মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েলের নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: মার্কিন মা-মেয়েকে মুক্তি দিল হামাস

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নাগরিকরা এখন থেকেই ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। যেসব ইসরায়েলি যুক্তরাষ্ট্রে প্রবেশে যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারা চাইলে কোনো ভিসা ছাড়া ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

অবশ্য ইসরায়েলিদের ভিসা ছাড়া প্রবেশের সুবিধা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল যুক্তরাষ্ট্র। এটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল আগামী ৩০ নভেম্বর। তবে এটি শুরুর সময়টি এগিয়ে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: আলজাজিরা বন্ধে বিল পাস

বাইডেন প্রশাসন গত মাসে ঘোষণা দেয়, তাদের ভিসামুক্ত দেশের তালিকায় ইসরায়েলকে যুক্ত করবে তারা।

সংবাদ মাধ্যম সিএনএন বলছে, বাইডেন প্রশাসন নির্ধারিত সময়ের আগেই ইসরায়েলিদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তারা ইসরায়েলিদের কাছ থেকে আবেদন নেওয়াও শুরু করেছে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ হাজার

ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পেতে ইসরায়েলিদের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। তাদের অবশ্যই বায়োমেট্রিক সমৃদ্ধ পাসপোর্ট থাকতে হবে এবং ৯০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে না।

যেসব ইসরায়েলি ৯০ দিন বা তার বেশি সময়ের জন্য যুক্তরাষ্ট্রে আসতে চান বা আরও বেশি দিন অবস্থান করতে চান, তাদের ভিসা নিয়ে আসার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: গাজায় অর্থোডক্স চার্চে হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্র এমন সময় ইসরায়েলিদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিচ্ছে, যখন ফিলিস্তিনের সাথে তাদের যুদ্ধ চলছে। সূত্র: সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা