জাতীয়

ভিসামুক্ত বাংলাদেশ-ভারত চাই

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারত প্রতিদিন শুধুমাত্র ঢাকা থেকে ৫ হাজার না ৯ হাজার ভিসা ইস্যু করে। আমাদের সারাদেশ থেকে সেখানে কয়েক হাজার লোক ভিসার জন্য আবেদন করে। তারা চিন্তা করছে এ সুবিধা বাড়াতে। আমি বলেছি অদূর ভবিষ্যতে ভিসামুক্ত ভারত-বাংলাদেশ চাই।

আরও পড়ুন : পরমাণু শক্তি শান্তি রক্ষায় ব্যবহার করব

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত ও বাংলাদেশের ক্রিটিকাল ইস্যুগুলো আমরা আলোচনার মাধ্যমে শেষ করেছি। আমাদের দেশের উন্নয়নের সাথে ভারতবর্ষেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। ভারতবর্ষের সঙ্গে আমাদের দেশেও অনেক উন্নয়ন হচ্ছে। দেশের বহুলোক ভারতে ব্যবসার জন্য যান ভারতেরও প্রায় ৫ লাখ লোক আমাদের দেশে কাজ করছেন।

আরও পড়ুন : বাংলাদেশ মস্কোর পরীক্ষিত বন্ধু

তিনি জানান, আমি একবার গোহাটিতে গিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রীকে সেখানকার চিফ মিনিস্টার ধন্যবাদ জানালেন। আমি জানতে চাইলাম কেন এতো ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি বললেন আমাদের মেঘালয় ও আসাম এই প্রদেশগুলো অত্যন্ত রিচ ও পটেনশিয়াল আছে। কেউ এখানে বিনিয়োগ করতো না, ভয় করতো। শেখ হাসিনার সরকার আসার পরে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় মানুষের মধ্যে বিশ্বাস বেড়েছে আস্থা বেড়েছে।

প্রসঙ্গত,বাংলাদেশ- ভারতের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক সুদূঢ় করতে ও ২ দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে এই সংলাপ শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধন করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সংলাপে বাংলাদেশের পক্ষে ৬ জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সংলাপ উপলক্ষ্যে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধি দল সিলেটে এসেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা