সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ মস্কোর পরীক্ষিত বন্ধু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে মস্কোর পুরোনো পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া শুধু বিদ্যুৎকেন্দ্র স্থাপন নয়, প্রকল্পের পুরো সময়কাল সব ধরনের কারিগরি সহযোগিতাও করে যাবে।

আরও পড়ুন : ভার্চুয়ালি যুক্ত হলেন হাসিনা-পুতিন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, বাংলাদেশে আমাদের পরিচিত বন্ধু। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরোনো। সমতা ও সম্মান এই বন্ধুত্বের ভিত্তি।

আরও পড়ুন : সাহিত্যে নোবেল পেলেন জন ফসি

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি’ এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে সবসময় আমরা পাশে থাকব। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক গভীর। সামনের দিনগুলোতে এই সম্পর্কের আরও উন্নয়ন হবে।

তিনি বলেন, রূপপুরের বিদ্যুৎ হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পুরো লাইফটাইমে বাংলাদেশকে প্রযুক্তিগতসহ সব সহায়তা দেবে রাশিয়া। ২০২৪ সালের প্ল্যান্টটির প্রথম ইউনিট এবং ২০২৬ সালেই উৎপাদনে আসবে দ্বিতীয় ইউনিট। সিডিউল অনুযায়ী শেষ হবে এর নির্মাণকাজ।

আরও পড়ুন : আমাদের নীতি সবার সঙ্গে বন্ধুত্ব

আনুষ্ঠানিক বক্তৃতা পর্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি। এ ছাড়া রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভও বক্তব্য দেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২শ’ মোগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের ৯০ ভাগ এবং দ্বিতীয় ইউনিটেরও কাজের ৭০ ভাগ শেষ হয়েছে। কেন্দ্রটি পরীক্ষামূলক আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে যাবে। আর জনগণের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছাবে ২০২৫ সালের শুরুতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা