সংগৃহীত
জাতীয়

স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে কি দেবে না, এটা সবসময় তারাই নির্ধারণ করেন। আমি বলি ভিসা দিলে সবাইকেই তো দিতে হয়। আমাদের এতে কিছু বলার নেই। আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।

আরও পড়ুন: ২৫তম অধিবেশন ২২ অক্টোবর

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগরে পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত ৩য় তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, কে কী বলল, কে না বলল- সেগুলো তাদের বিষয়। যেসকল রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে। অনেক ধরনের কথা বলছেন তারা। অমুক হবে, তমুক হবে বিষয় সেটা নয়। এসবে কান দেওয়াও ঠিক না। নির্বাচন যথাসময়েই হবে।

এর পরে মন্ত্রী পুলিশ তদন্তকেন্দ্রের সামনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন।

আরও পড়ুন: বাংলাদেশ মস্কোর পরীক্ষিত বন্ধু

জেলা প্রশাসক ও মহাবিদ্যালয়টির সভাপতি শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা