ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুতিনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে মিথ্যা সাম্রাজ্যের উপাধি

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ তথ্য জানা যায়।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আপনার নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সাথে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক অঙ্গনে তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে।

শি জিন পিংয়ের সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সকল সফলতা কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত ৬

এদিকে অভিনন্দন বার্তায় চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ ফোরামের বৈঠকের ফাঁকে শি জিন পিংয়ের সাথে বৈঠক করার আশা প্রকাশ করেছেন পুতিন। অক্টোবরে অনুষ্ঠেয় ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্টের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে, তবে তা এখনও ঘোষিত হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা