ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে মিথ্যা সাম্রাজ্যের উপাধি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে মন্তব্য করেছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০০ কর্মকর্তা

শনিবার (৩০ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্প্রতি ঐ প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে চীন কোটি কোটি ডলার খরচ করচে। সেন্সরশিপ, ডেটা সংগ্রহ ও গোপনে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে তারা। বিশ্বের গণতান্ত্রিক দেশে স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের বাধায় বিপর্যয়ের মুখে পড়েছে বেইজিংয়ের এ প্রচারাভিযান।

আরও পড়ুন: ওয়াশিংটনে ব্লিঙ্কেন-জয়শঙ্করের বৈঠক

চীন যুক্তরাষ্ট্রের এ প্রতিবেদন মিথ্যা তথ্যভিত্তিক বলে অভিযোগ করেছে। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সত্যকে উপেক্ষা করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের যেসব সংস্থা এ প্রতিবেদন দিয়েছে, সেগুলো ভুল তথ্যে ছিল। এ ছাড়া বিভিন্ন তথ্যপ্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রই সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলায় ৫২ প্রাণহানি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে মিথ্যার সাম্রাজ্য বলে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা নানান দ্বন্দ্বকে উসকে দিচ্ছে। এর ফলে হিংসা বাড়ছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা