ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে ভারী বর্ষণে আকস্মিক বন্যার কারণে শহরে ৩টি স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন: একরাতে রাশিয়ার ৪০ ড্রোন হামলা

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে বৃষ্টিপাত হওয়ার পর অঙ্গরাজ্যটি বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়।

অস্বাভাবিক এ বৃষ্টিপাতের কারণে নিউইয়র্কে কয়েকশ ফ্লাইট বাতিল হয়েছে।

লাগার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে আসার পথে আকাশে যেসব ফ্লাইট ছিল সেগুলোও বাধ্য হয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে। যেসব প্লেন এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দর আসার কথা ছিল, কিন্তু আকাশে উড়েনি, সেগুলো সবচেয়ে বেশি বিলম্বের মুখে পড়ে। বিমানবন্দরটি থেকে বিমান উঠা বন্ধ ছিল প্রায় ৫০ মিনিট।

আরও পড়ুন: নাইজারে বিদ্রোহীদের হামলা, নিহত ১২

লাগার্ডিয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়। অপরদিকে বিলম্বের শিকার হয় ১৭০৯টি ফ্লাইট। এছাড়া অন্য বিমানবন্দরগুলো থেকে লাগার্ডিয়া বিমানবন্দরে আসার কথা ৩৭১ টি ফ্লাইট বাতিল করা হয়।

এ তুমুল বৃষ্টির কারণে জন এফ কেনেডি বিমানবন্দরেও প্লেন চলাচলে বিঘ্ন ঘটে। এ বিমানবন্দটিতে ১০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং ২৬৮টি ফ্লাইটের বিলম্ব হয়।

আরও পড়ুন: আটকে পড়া নভোচারীরা ফিরলেন

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচোল, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকায় দ্রুত জরুরি অবস্থা জারি করেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা