সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর নীলগিরিসে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মুইজ্জু

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ জন যাত্রী নিয়ে টেনকাসি যাচ্ছিলো। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

এনডিটিভি জানায়, রাস্তা থেকে ছিটকে পড়ার পর বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের দড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়।

আরও পড়ুন: একরাতে রাশিয়ার ৪০ ড্রোন হামলা

পুলিশ বলছে, চালক তীক্ষ্ণ ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায় বলে প্রাথমিক রিপোর্টে অনুমান করা হচ্ছে। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে’।

এদিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শোক প্রকাশ করেছেন। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, যারা সামান্য আহত হয়েছেন তাদেরও ৫০ হাজার রুপি করে প্রদান করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা