দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ট্রোম্যান খীসা।
রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনের সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনী এক বিবৃতিতে ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য একটি গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সান নিউজ/ রাব্বি