ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের জেরে ১ নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানার পর আতঙ্কে বোগোটার বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্স বলছে, বৃহস্পতিবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০

তবে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, এ ভূমিকম্পের ছিল মাত্রা ৬.১। এ ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

বোগোটার কাছেই কাজ করেন ৪৩ বছর বয়সী অ্যাড্রিয়ান অ্যালারকন।

তিনি বলেন, শক্তিশালী এ ভূমিকম্পটি দীর্ঘ সময় ধরে চলেছিল। আমি আতঙ্কগ্রস্ত। জীবন এক সেকেন্ডে বদলে যায়। কিছুই করার থাকে না। জীবন বাঁচানোর জন্য শুধু দৌড়ানোই তখন কাজ।

আরও পড়ুন: মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

ভূমিকম্পের জেরে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক নারী নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ জানান, রাজধানীর দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।

তিনি জানান, এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন। সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ঐ বাড়িতে যারা তার সাথে ছিল, তাদের সাথে আছি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

ভূমিকম্পের ঘটনায় কলম্বিয়ার কংগ্রেস তাদের চেম্বার অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

তবে এতে কেউ আহত হয়নি বলে এক্স-এ পোস্ট করা একটি বার্তায় উল্লেখ করে চেম্বার অব রিপ্রেজেন্টেটিভস।

কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্যালভারিও পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ঐ এলাকার বাড়িঘরের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬

এছাড়া ঐ এলাকার কাছাকাছি ভিলাভিসেনসিওতে ভূমিধসের খবর জানিয়ে সংস্থাটি বলছে, তাদের কর্মীরা আরও ক্ষয়ক্ষতি শনাক্তের জন্য পরীক্ষা করছে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কয়েক মিনিট পর আফটারশক অনুভূত হয়। সে সময় বোগোটা শহরের লোকজন আতঙ্কে রাস্তায় ভিড় করেন।

কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা ধারণা করছে, দ্বিতীয় ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল। এরপরের আফটারশকটি ৪.৮ মাত্রার ছিল বলে জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা