ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তথ্যটি জানিয়েছেন সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ বলেছেন, বিধ্বস্ত বিমানটি বিচক্রাফট মডেল-৩৯০ এর। যার নিবন্ধন নম্বর এন২৮জেভি।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০

মালয়েশিয়ার পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

ছোট এই বিমানটির সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

সংস্থাটি জানিয়েছে, সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির প্রথম যোগাযোগ হয়েছিল দুপুর ২টা ৪৭ মিনিটে।

আর বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয় দুপুর ২টা ৪৮ মিনিটে। সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের দুপুর ২টা ৫১ মিনিটে অবতরণের সময় নির্ধারিত ছিল।

আরও পড়ুন: নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনও জরুরি কল করেননি।

দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানয়েছে, বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে। এতে সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।

আরও পড়ুন: বিকৃত যৌনতা, দম্পতি গ্রেফতার!

আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি জানিয়ে সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

সেলানগর পুলিশের প্রধান বলেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। তবে গাড়ির ভেতরে আরও লোকজন ছিল কি না আমরা এখনও তা নিশ্চিত হতে পারিনি।

আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ

নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: দ্য স্টার, নিউ স্ট্রেইটস টাইমস, ফ্রি মালয়েশিয়া টুডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা