ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন 

আন্তর্জাতিক ডেস্ক: এক ব্যক্তির দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করার পর বড় সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের একদল সার্জন।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

তারা দেখতে পেয়েছেন, ঐ ব্যক্তির দেহে প্রতিস্থাপিত শূকরের কিডনিটি এক মাসেরও বেশি সময় ধরে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী কিডনির যে চাহিদা রয়েছে, তা মেটাতে এ সাফল্য বড় একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যানগন ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের সার্জনরা বলেন, মানবদেহে এটিই সবচেয়ে লম্বা সময় শূকরের কিডনি কাজ করার ঘটনা। যদিও যার দেহে এটি কাজ করেছে, তিনি মৃত।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০

সাংবাদিকদের ইনস্টিটিউটের পরিচালক রবার্ট মোন্টগোমারি বলেছেন, একটি মানবদেহে আমাদের প্রতিস্থাপিত শূকরের কিডনি এক মাসেরও বেশি সময় ধরে কাজ করছে। এ ফলাফল ভবিষ্যতে জীবিত মানুষের মধ্যে শূকরের কিডনি স্থাপন ও গবেষণায় সহায়ক হবে।

তিনি জানান, শূকরের কিডনিটি প্রতিস্থাপনের আগে মডিফাই করে একটি বিশেষ জিন ফেলে দেওয়া হয়েছিল। ঐ জিনটি মানব দেহের ইমিউন সিস্টেমের জৈবিক অণু হামলা করে ধ্বংস করে দেয়।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি

বার্ট মোন্টগোমারির প্রত্যাশা, অন্য প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনে সাফল্য পাওয়ার বিষয়টি অনেক মানুষের জীবন বাঁচাবে, যারা অঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৩ হাজার মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন। এর মধ্যে ৮৮ হাজার জনেরই কিডনি প্রয়োজন। এ অঙ্গটি পাওয়ার অপেক্ষা করতে করতেই অনেকের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না

প্রসঙ্গত, ‘ব্রেন ডেড’ যে ব্যক্তির দেহে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছে, তার নাম মরিস মো মিলার। ৫৭ বছর বয়সে হঠাৎ করে মারা যান তিনি।

পরবর্তীতে তার মৃতদেহ গবেষণার জন্য দান করেন তার পরিবারের সদস্যরা।

গবেষকরা জানান, তাদের এ গবেষণা দ্বিতীয় মাসে পা দিয়েছে। এটির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: গুজব ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা

যার দেহে এ গবেষণা চালানো হয়েছে ঐ ব্যক্তির বোন বার্তা সংস্থা এপিকে বলেন, আমি এটি নিয়ে সংগ্রাম করেছি। আমি মনে করি, আমার ভাইও এটিই চাইতো। তাই আমি আমার ভাইয়ের মরদেহ তাদের দিয়েছি।

তিনি আরও বলেন, তার নাম চিকিৎসা বিজ্ঞানের বইয়ে থাকবে। এর মাধ্যমে সে চিরজীবন বেঁচে থাকবে।

তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে, তারা ছোট আকারে এবং বাছাইকৃত কয়েকজন স্বেচ্ছাসেবকের দেহে শূকরের হার্ট এবং কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেবে কি না। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা