ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০ 

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাকিস্তানের ফয়সালাবাদে কমপক্ষে ৫ টি গির্জায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

বুধবার (১৬ আগস্ট) ফয়সালাবাদের জারানওয়ালা এলাকায় এ তাণ্ডব চালানো হয়।

পাঞ্জাবের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঞ্জাব সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজের বলছে, প্রাদেশিক সরকার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি

অন্তর্বর্তীকালীন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, জনমনে উসকানি দিয়ে শান্তি নষ্ট করার পরিকল্পনা ছিল। পবিত্র কুরআনের অপবিত্রতার পরে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা ভয়াবহ প্রতিক্রিয়া দেখিয়েছিল।

তিনি আরও জানান, সহিংসতা করা কয়েক ডজন লোককে আটক করা হয়েছে। বর্তমানে ফয়সালাবাদের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: গাড়ি চাপায় বিমানকর্মী নিহত

প্রসঙ্গত, বুধবার ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদের জারানওয়ালা তেহসিলে বিক্ষুব্ধ জনতা একাধিক গির্জায় ভাংচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া একজন খ্রিস্টান পরিচ্ছন্ন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঐ ঘটনার একটি ছবিতে দেখা যায়, গির্জার ভবন থেকে ধোঁয়া উঠছে। ভবনের ভেতর থেকে বের করে আনা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এ সময় বেশ কিছু লোক পার্শ্ববর্তী মহাসড়ক অবরোধ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা