শিক্ষা

রাবিতে হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রতিবাদ

রাবি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতনী শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আবার স্বাধীনতার লড়াই শুরু হলো

সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি অসাম্প্রদায়িক চেতনা থেকে। কিন্তু একটি চক্র বারবার বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলে আমাদের সে সম্প্রতি নষ্ট করছে। এই চক্রকে নির্মুল করতে হবে। বিভিন্ন সময় ফেসবুক হ্যাক করে ধর্মের নামে উস্কানিমূলক কথা বলে হিন্দুু ধর্মাবলম্বীদের উপর হামলা করা হয়। কিন্তু তার সুষ্ঠ বিচার আমরা পাই না।

বক্তারা আরও বলেন, আমরা প্রত্যেকটা ঘটনায় দেখি যে তাৎক্ষণিকভাবে দোষীদের গ্রেফতার করা হয় কিন্তু তদন্তে যখন মূল আসামি বেড়িয়ে আসে তখন আর কোন ব্যবস্থা নেয়া হয় না। এর কারণে এ ধরণের ঘটনাগুলো ঘটছে। একটি ঘটনা ঘটার পর যদি এর সত্যতা যাচাই করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

মানববন্ধনে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল ১৫ শতাংশ। বাংলাদেশে যেন হিন্দুরা বাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যায়, সে ব্যবস্থা করছে এদেশের একটি চক্র। যার ফলে হিন্দু সম্প্রদায় ১৫ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে চলে এসেছে। সচেতন সমাজকে একত্রিত হয়ে এ কুচক্রী মহলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু হৃদয় মন্ডল নয়। এমন ভাবে অনেকদিন ধরেই সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

চারুকলা বিভাগের মনু মোহন বাপ্পার সঞ্চালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা