ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও আফটারশকের আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৯ জেলায় ঝড়ের আভাস

তবে বুধবার (৯ আগস্ট) আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)- এর বরাত দিয়ে রয়টার্স বলছে, বুধবার ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

আরও পড়ুন: কক্সবাজারে কমছে বন্যার পানি

যদিও ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প রিপোর্ট করেছে। এ ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, চলতি বছরের গত জুন মাসে ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন: দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

তার আগে গত মার্চে ৬ মাত্রার এবং ফেব্রুয়ারি মাসে দেশটিতে গভীর রাতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এর আগে ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানে ২০২২ সালের অক্টোবর মাসে। সে সময় ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। ঐ বছর জুলাই মাসে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভূমিধসে ১১ জন প্রাণ হারান।

আরও পড়ুন: সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে, যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা