ছবি-সংগৃহীত
পরিবেশ
পাহাড় ধস

কক্সবাজার-বান্দরবানে নিহত ৬

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। এছাড়া বান্দরবানের আলীকদমে ভূমিধসে দুই রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : বিয়ের প্রস্তাব দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ২

সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ার বড়ইতলী এলাকায় দুইজনের মৃত্যু হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (৩০) ও মেয়ে মাহিয়া (১২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন. পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতরা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মুহুরী ও কহুয়া নদীর ভাঙ্গনে ১০ গ্রাম প্লাবিত

অন্যদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, ভারী বর্ষণে ওই এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দেওয়ালে পাহাড়ের মাটি এসে পড়ে। এ সময় বাড়ির দেওয়াল চাপা পড়ে আনোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে সাবির ও ১ বছর বয়সী মেয়ে তাবাবসুম মারা যায়।

আরও পড়ুন : চবিতে পাহাড়ধস, বন্ধ শাটল ট্রেন

এর আগে দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় থেকে মাটি কাটার সময় ভূমিধসে ২ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ছবি রহমান ও মোহাম্মদ মুসা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। পরিবারের বরাত দিয়ে আরআরআরসি জানায়, তারা গত বুধবার শ্রমিকের কাজ করতে আলীকদম গিয়েছিল। তাদের মরদেহ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'মুষলধারে বৃষ্টি উখিয়া ও টেকনাফের ক্যাম্পে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা