ছবি: সংগৃহীত
পরিবেশ

বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও বৃষ্টিপাত বেড়েছে। আজ ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

সোমবার (৭ আগস্ট) ভোর রাতে ঢাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে এসেছে।

ঢাকাযর আকাশ এখনো কালো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবারও তুমুল বৃষ্টি শুরু হতে পারে।

আগের দিন রোববার (৬ আগস্ট) সারা দিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। এ দিন রাজধানীতে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: দেশে মূল্যস্ফীতি কমেছে

এদিকে দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অতিভারী বৃষ্টি হচ্ছে। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে। চট্টগ্রামের প্রায় প্রতিটি অঞ্চলে অতিভারী বৃষ্টি (৮৯ মিলিমিটারের বেশি) হয়েছে।

গতকাল সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী নগরবাসীরা। কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতা। সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে পানিতে।

আরও পড়ুন: বঙ্গমাতা পদক পাচ্ছেন যারা

আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণী জানিয়েছে আবহাওয়া বিভাগ বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ২ দিন অব্যাহত থাকতে পারে।

অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা