ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় টানা ৩ দিনের প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ৭ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ অবস্থায় আছেন আরও ৩ জন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাপঁল আফগানিস্তান

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে শনিবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

প্রতিবেদেন আরো বলা হয়েছে, অতিবর্ষণ-বন্যা-ভূমিধসে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অবকাঠামোগতভাবে গুরুতর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

বিবিসি জানিয়েছে, অতিবৃষ্টির কারণে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় প্রদেশ উত্তর চুংচেওংয়ের বড় একটি বাঁধের পানি উপচে পড়ে বন্যা শুরু হয় রাজধানী সিউলসহ আশপাশের শহরগুলোতে। এছাড়া গোয়েসানসহ দেশের আরও কয়েকটি বাঁধ, নদী-জলাশয় উপচে পড়ার কারণে বন্যা দেখা দিয়েছে দেশটির বেশিরভাগ এলাকায়।

আরও পড়ুন : ম্যাক্রোঁকে সেতার দিলেন মোদি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ছয় হাজার ৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৪ জুলাই) থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস ও ভবন ধসে মারা গেছেন।

মন্ত্রণালয় আরও জানায়, নিখোঁজ তিনজনের মধ্যে দুজন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদী উপচেপড়ায় ভেসে গেছে।

আরও পড়ুন : ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

স্থানীয় সরকারের উদ্যোগে শনিবার ভোর থেকে উপদ্রুত এলাকাগুলোতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে সরিয়ে আনতে সক্ষম হয়েছেন দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা। তবে বিভিন্ন এলাকার সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এখনও লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধারকাজে আরও গতি আনতে প্রধানমন্ত্রী হান ডাক সু সেনাবাহিনীকে সহায়াতার আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইয়োনহাপ নিউজ এজেন্সি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা