ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি অবকাশযাপন কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের হামলায় শিশুসহ ৭ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : ঈদের ছুটি ১১ দিন

রোববার (১৬ এপ্রিল) কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ফুটেজে দেখা গেছে, গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্টাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

কর্টাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সাত বছর বয়সী এক শিশু, তিন জন পুরুষ এবং তিন জন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়া লা পালমা নামের ওই অবকাশযাপন কেন্দ্রে একজন গুরুতর আহত হয়েছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে গুয়ানাজুয়াতোতে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারীরা পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা