ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। এবারের গরমটা অনেক আগে শুরু হয়েছে। হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পরে সেটা দেখতে হবে।

এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুঁটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। সাধারণত গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে স্কুলগুলোতে শুরু হয়। তবে গরমে চোখরাঙানির ফলে এ বছর গ্রীষ্মকালীন ছুটি শরু হবে ২ মে থেকে।

আরও পড়ুন: টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বেশ কয়েক সপ্তাহ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষে কলকাতার তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। এর আগে ২০১৬ সালে বাংলা নববর্ষের দিন তাপমাত্রা ৪০ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। ফলে ৭ বছরে দ্বিতীয় উষ্ণতম বাংলা নববর্ষ দেখলো কলকাতা।

রোববার (১৬ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা