ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় দেশটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মুফতি আবদুল শাকুর নিহত হয়েছেন।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার (১৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদের রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুফতি আবদুল শাকুরের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শেহবাজসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য।

দ্য ডন জানিয়েছে, পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মুফতি আবদুল শাকুর শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আরও পড়ুন : ফারদিন হত্যা মামলা, তদন্তে সিআইডি

পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই মন্ত্রী কনস্টিটিউশন এভিনিউতে সেক্রেটারিয়েট চকের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে একটি হাইলাক্স মুফতি আবদুল শাকুরকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়িতে ৫ জন আরোহী ছিল।

তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হলেও তাকে বাঁচানো যায়নি। খবর পেয়ে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে নিয়ে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান পুলিশের মহাপরিদর্শক।

আরও পড়ুন : মেক্সিকোতে হামলা, নারী-শিশুসহ নিহত ৭

পুলিশ আরও জানায়, অন্য গাড়ির ৫ আরোহীকে আটক করা হয়েছে। তদন্তের জন্য নিকটবর্তী থানায় তাদের স্থানান্তর করা হয়েছে। গাড়িতে মন্ত্রী একা ছিলেন নাকি তার সাথে আরও কেউ ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

অবশ্য পুলিশের একটি সূত্র বলছে, মন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের পেছনে কারণ থাকে

হাসপাতাল থেকে জানানো হয়, দুর্ঘটনায় মন্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। এর ফলে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) এর অফিসিয়াল অ্যাকাউন্টের টুইট অনুযায়ী , রোববার দুপুর ২ টায় লাকি মারওয়াতের তাজবি খেল এলাকায় মুফতি আবদুল শাকুরের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : দুবাইয়ের ভবনে আগুন, নিহত ১৬

দ্য ডন জানিয়েছে, মুফতি আবদুল শাকুর বেশ সোচ্চার জেইউআই-এফ নেতা ছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে পিটিআইয়ের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার জন্য তিনি পরিচিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্ল্যাটফর্ম থেকে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি লাকি মারওয়াতের বাসিন্দা।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও প্রার্থনা করেছেন। একই সাথে মুফতি আবদুল শাকুরকে জেইউআই-এফ এর একজন ‘গতিশীল ও আদর্শিক নেতা’ এবং ভালো মানুষ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

পৃথকভাবে করা এক টুইট বার্তায় শেহবাজ বলেন, বন্ধু, সহকর্মী এবং মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য মুফতি আব্দুল শাকুরের আকস্মিক মৃত্যুতে’ তিনি গভীরভাবে দুঃখিত হয়েছেন। তিনি তাকে একজন ‘পণ্ডিত, আদর্শিক রাজনৈতিক কর্মী এবং ধার্মিক ব্যক্তি হিসাবেও স্মরণ করেন।

আরও পড়ুন : বাড়বে রাতের তাপমাত্রা

এছাড়া মন্ত্রীর দুঃখজনক মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, জাতীয় পরিষদের স্পিকার পারভেজ আশরাফ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও শোক প্রকাশ করেছেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ও ফয়সাল জাভেদ তাদের শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা