ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে সংঘর্ষে নিহত ৫৬, আহত ৫৯৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে সংঘর্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রোববার (১৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির চিকিৎসাকর্মীদের বরাতে বিবিসি জানিয়েছে, আশেপাশের শহর ও অঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন সামরিক কর্মী মারা গেছে।তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৯৫ জন।

আরও পড়ুন : ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত

বিবিসি বলছে, সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে দেশটি কেঁপে উঠেছে। দেশটির দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

তবে দেশটির সেনাবাহিনী এ দাবি নাকচ করেছে। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে ২ পক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কর্মীর।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে ও পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বাসিন্দা জানান, তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, আধা-সামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে।

ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ জানান, র‌্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম ও সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালায়। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা