ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে হামলা, নারী-শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১ জন। এতে পার্কে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : রফতানি বৃদ্ধিতে কাজ করছে সরকার

রোববার (১৬ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) মধ্য মেক্সিকোতে একটি ওয়াটার পার্কে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু। এতে করে পার্কে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষে নিহত ৫৬, আহত ৫৯৫

এএফপি জানিয়েছে, মধ্য মেক্সিকোর কর্টাজার শহরে এই হামলা ও প্রাণহানি ঘটেছে।

কর্টাজারের সিটি হলের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ নারী, ৩ পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। এছাড়া হামলায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত

সাম্প্রতিক বছরগুলোতে মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে মাদক সংক্রান্ত সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

এ বিবৃতিতে আরও বলা হয়, বন্দুকধারীরা হামলা চালাতে শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় লা পালমা সুইমিং রিসোর্টে পৌঁছায়। আক্রমণকারীরা সরাসরি একদল লোকের দিকে গিয়ে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরা হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দেশটির অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে হামলার পরপরই সেখানকার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ঐ ভিডিওতে আতঙ্কগ্রস্ত বেশ কিছু প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুদের দেখা যায়। সে সময় তাদের অনেকে সাঁতারের পোশাক পরে ছিলেন।

এএফপি জানিয়েছে, স্কুলের বসন্তকালীন ছুটির শেষ দিনে এই হামলা ঘটে। হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রসঙ্গত, উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশ একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এখানে দেশটির সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একটি শোধনাগার ও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইনও রয়েছে।

কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক ২টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মেক্সিকো মাদক চোরাকারবারের জন্য কুখ্যাত। ২০০৬ সালে দেশটির সরকার মাদক কারবারিদের দমনে কেন্দ্রীয় সেনাদের নামানোর পর মাদক সংশ্লিষ্ট সহিংসতায় দেশজুড়ে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি প্রাণহানি রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা