আন্তর্জাতিক

ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ১৪ দিনে রেমিট্যান্স এলো ১০২৫৮ কোটি টাকা

সোমবার (১৭ এপ্রিল) মহারাষ্ট্র রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নিচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনো ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

এদিকে অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ১১ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখনো ২৪ জনের চিকিৎসা চলছে। হিটস্ট্রোকের কারণেই এটা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রোববার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১২০ জন। অসুস্থদের অনেককে তাৎক্ষণিকভাবে খারঘরের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন অমিত শাহ।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। তিনি টুইটারে লিখেছেন, হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা