ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

প্রচণ্ড তাপে পুড়ছে দিল্লি-লাহোর

আন্তর্জাতিক ডেস্ক: দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে।

আরও পড়ুন: বাড়বে রাতের তাপমাত্রা

তবে শুধু ঢাকা নয়- প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়া দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর।

বিবিসির ওয়েদার আপডেট (আবহাওয়ার খবর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (১৬ এপ্রিল) নয়া দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। অপরদিকে লাহোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের রাজধানী নয়া দিল্লিতে।

দক্ষিণ এশিয়ার অপর দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ভুটানের রাজধানী থিম্পুতে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। মালদ্বীপের রাজধানী মালেতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: সারারাত মার্কেটে নিজস্ব লোক রাখুন

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া অফিস।

গতকাল শনিবার দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করে। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে এদিন বলা হয়, আগামী দুই দিন দিল্লির ওপর প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাবে। এরপর হবে বৃষ্টি।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের পেছনে কারণ থাকে

বৃষ্টির ব্যাপারে দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রাতে হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপরের দিন বজ্রসহ হালকা বৃষ্টি হবে। ২০ এপ্রিলও এই ধারা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি ওয়েদার আপডেট, ওয়েদারডটকম

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা