আন্তর্জাতিক

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে।

আরও পড়ুন: বাড়বে রাতের তাপমাত্রা

তবে শুধু বাংলাদেশ নয়, প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের অন্যতম ব্যস্ততম রাজ্য কলকাতা। যেখানে গরম কমার কোনো লক্ষণই নেই! বৈশাখী দহনে পুড়ছে পুরো রাজ্য। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন সব বয়সী মানুষেরা।

রোববার (১৬ এপ্রিল) গত কয়েকদিনের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই ছিল চড়া রোদের দাপট। বেলা গড়ানোর সাথে সাথে ঘরের বাইরে থাকা দায়! সূর্য ডুবলেও যেন স্বস্তি নেই। এমনকি এ পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: সারারাত মার্কেটে নিজস্ব লোক রাখুন

রোববার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি বেশি। শনিবার যা ছুঁয়েছিল ৩৯.২ ডিগ্রিতে। গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।

এছাড়া প্রতিবেশী শহর সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি বেশি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা ছুঁয়েছে ৪২.৩ ডিগ্রি। বাঁকুড়ায় ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। আসানসোলে ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি।

এদিকে ঝাড়গ্রামে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে ছিল ৪০ ডিগ্রি। হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি। দিঘায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা চড়েছে ৪০.৬ ডিগ্রিতে।

আরও পড়ুন: সারারাত মার্কেটে নিজস্ব লোক রাখুন

যদিও ক্যানিংয়ের থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের তাপমাত্রা কিছুটা কম। সেখানে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। হুগলির মগরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০.৮ ডিগ্রিতে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে কাহিল উত্তরের জেলাগুলোও। যেখানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। এছাড়া মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রিতে। জলপাইগুড়িতে তাপমাত্রা চড়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। দারজিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি বেশি।

বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি। কোচবিহারে তাপমাত্রা চড়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা