আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মাহে রমজান শেষেই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস শেষের দিকে চলে আসায় আসন্ন ঈদ নিয়েও শুরু হয়েছে ক্ষণ গণনা। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৪ হিজরিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২২ এপ্রিল) হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

আরও পড়ুন : ইসলামের সঠিক চর্চার জন্যই মডেল মসজিদ

এই পরিস্থিতিতে ঈদের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি বলছে, আগামী বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।

সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। যা পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পরে।

জ্যোতির্বিজ্ঞান এই সংস্থাটি বলেছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

আরও পড়ুন : বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র চলছে

খালিজ টাইমস বলছে, আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনও স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

এক বিবৃতিতে আবুধাবি-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, ‘লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশ থেকে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। কিন্তু পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে বৃহস্পতিবার চাঁদ খুঁজে পাওয়া খুবই কঠিন এবং এর জন্য বিশেষ টেলিস্কোপ প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন পেশাদার মনিটরিং এবং ব্যতিক্রমী আবহাওয়া। আর এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে ঘটার সম্ভাবনা খুবই বিরল। তাই আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না। যদি না উল্লেখ করা পরিস্থিতি বিদ্যমান থাকে।’

সংস্থাটি বলছে, যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন ২২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এবং তা দেখা গেলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন : সুদানে নিহত বেড়ে প্রায় ১০০

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) ২৯ রমজান থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি ঘোষণা করেছে। যদি ২০ এপ্রিল বৃহস্পতিবার চাঁদ দেখা না যায় এবং ২২ এপ্রিল ঈদ হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা পাঁচ দিনের সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা