ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপে যাওয়ার পথে অন্তত ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (১৪ জুলাই) সংস্থাটি জানায়, ২০২২ সালের প্রথম ছয় মাসের তুলনায় এবারের সংখ্যা দ্বিগুণ। দ্বন্দ্ব-সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এসব শিশু প্রাণ হারায়।

অভিবাসন ও স্থানচ্যুতি সংক্রান্ত বিষয়ে ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া ভেরেনা নাউস বলেছেন, মধ্য ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণে সত্যিকারের পরিসংখ্যান বেশি হতে পারে। কারণ সেখানে ডুবে যাওয়া অনেক নৌকার কেউ বেঁচে নেই বা রেকর্ড করা হয়নি।

আরও পড়ুন: মেক্সিকোতে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ২০২২ সালে ওই অঞ্চলের সাগর ও স্থল রুটে তিন হাজার ৭৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর বিষয়টি নথিভুক্ত করেছে। তাদের এই রুটের মধ্যে ভূমধ্যসাগর ও সাহারা মরুভূমি রয়েছে।

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা কোনোভাবেই থামছে না। বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে শত শত শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন: সাগরে নিখোঁজ ৫ জেলে উদ্ধার

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় ঝুঁকিপূর্ণ রুটগুলোতে প্রায় তিন হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছে, যা ২০১৭ সালের পর এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

তাছাড়া ২০২৩ সালের প্রথমার্ধে ১১ হাজারের বেশি শিশু ভূমধ্যসাগর অতিক্রম করেছে, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে দ্বিগুণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা