ফাইল ছবি
আন্তর্জাতিক

জিতেও প্রধানমন্ত্রী হতে পারলেন না

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক সেনা প্রধানকে নির্বাচনে পরাজিত করেও প্রধানমন্ত্রী হতে পারলেন না থাইল্যান্ডের মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েত।

আরও পড়ুন: ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

বৃহস্পতিবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টে সদস্যদের অধিকাংশের ভোট না পাওয়ায় আপাতত প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি।

এর আগে গত মে মাসে থাইল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিতি হয়। নির্বাচনে জয় পায় পিটার নেতৃত্বাধীন জোট। তবে, প্রধানমন্ত্রী হতে হলে জাতীয় নির্বাচনে কেবল জয় পেলেই হবে না, বরং পার্লামেন্টেরও সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বর্তমানে যারা রয়েছেন, তাদের অধিকাংশই সেনাবাহিনীর নিয়োগ দেওয়া।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ১২ সেনা নিহত

পিটা পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ৭৪৯ সদস্যের মধ্যে মাত্র ৩২৪ জন তাকে সমর্থন করেছেন। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৮২ জন। আর ভোট দানে বিরত ছিলেন ১৯৯ জন।

অবশ্য পিটার জন্য আরেকটি সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রেও পার্লামেন্টের ৭৪৯ সদস্যের অর্ধেকের বেশি ভোট প্রয়োজন হবে তার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা