ফাইল ছবি
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোয় জাতিসংঘে নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ানোর প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) ধর্মীয় বিদ্বেষবিষয়ক একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। বাংলাদেশও প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।

আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৮

বিশ্বজুড়ে চলমান প্রতিবাদের মধ্যে বুধবার (১২ জুলাই) জেনেভায় জাতিসংঘে এই নিন্দা প্রস্তাব পাস হলো। প্রস্তাবটির পক্ষে ২৮টি দেশ এবং বিপক্ষে ১২টি দেশ ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ৭টি দেশ।

আলজেরিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, বলিভিয়া, ক্যামেরুন, চীন, কিউবা, ইরিত্রিয়া, গ্যাবন, গাম্বিয়া, ভারত, আইভরি কোস্ট, কাজাখিস্তান, কিরগিজস্তান, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, পাকিস্তান, কাতার, সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।

আরও পড়ুন: অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা

অন্যদিকে, বেলজিয়াম, কোস্টারিকা, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, রোমানিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।

পাস হওয়া প্রস্তাবটিতে ধর্মীয় বিদ্বেষ প্রশ্নে একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য জাতিসংঘ মানবাধিকার প্রধানের প্রতি আহ্বান জানানো হয় এবং ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজনীয় আইন সংশোধনের অনুরোধ করা হয়।

আরও পড়ুন: ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আযহার দিন স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন পোড়ানোর এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে ওআইসিভুক্ত দেশগুলোতে। প্রতিবাদের মধ্যেই ওআইসি পক্ষে পাকিস্তানের আহ্বানে মঙ্গলবার থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মঞ্চে এই বিষয়ে বিশেষ ওই বৈঠক শুরু হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা