আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে ৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সেনাবাহিনী জানায়, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছেন সন্ত্রাসীরা। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে অন্তত ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অপর দুই হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

দেশটির নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বুধবার ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের সামরিক ঘাঁটিতে কয়েকজন সন্ত্রাসী ওই হামলা চালিয়েছেন। দেশের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান ও পাকিস্তানের শান্তি বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

এর আগে, ঝোব জেলা কমিশনার (ডিসি) আজিম কাকার বলেছিলেন, ঝোবের সেনানিবাস এলাকায় হামলা হয়েছে। তিনি বলেন, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন নারী বেসামরিক নাগরিক নিহত ও অন্য পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন : আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো ঝোব ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুতগতিতে পদক্ষেপ নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা