ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বন্যায় ভারতে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গত ৪ দিন ধরে উত্তর ভারত জুড়ে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও ধসের কারণে দেশটিতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

মঙ্গলবার (১১ জুলাই) প্রবল বৃষ্টিতে ভারতের হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা ৩১-এ গিয়ে ঠেকেছে।

বর্ষা শুরুর পর কেবল এ প্রদেশেই মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানে ১ জন করে নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

হিমাচল প্রদেশ ছাড়াও ভারতের দিল্লি, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এর মধ্যে হিমাচলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে পাহাড় ধস, সড়কে ভাঙন ও সেতু ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটছে। হিমাচলের মান্ডি, উনা, হামিরপুর, বিলাসপুর, চম্বা, কাংড়া এবং কুলু, সিরমুর, কিন্নৌর, শিমলা এলাকায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়ের আভাস

এসব অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ইরাবরতী, বিতস্তা, শতদ্রু এবং চন্দ্রভাগা নদী ভয়াবহ আকার ধারণ করেছে।

রোববার (৯ জুলাই) সোলান উপত্যকায় বৃষ্টি ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সেখানে ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

হিমাচলের আবহাওয়া দপ্তর বলছে, গত ১-১১ জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৪৯.৬ মিলিমিটার, যা স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ২২৬ শতাংশ বেশি।

আরও পড়ুন : দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু

কিন্নৌরে ৫০০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া সোলানে ৪২৬ শতাংশ, সিরমুরে ৩৬৭ শতাংশ, শিমলায় ৩৬০ শতাংশ, বিলাসপুরে ৩২৫ শতাংশ, লাহুল এবং স্পিতিতে ২৩৩ শতাংশ, মান্ডিতে ১৩০ শতাংশ। দুর্যোগের কারণে হিমাচলের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে প্রায় ৩০০ পর্যটক।

রাজ্যটির ৪১ টি জায়গায় ধস দেখা দিয়েছে এবং একটি জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : কমছে সয়াবিন ও পাম তেলের দাম

২৪ টি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে হিমাচল, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং দিল্লিতে টানা বৃষ্টি হচ্ছে। হিমাচলে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। তবে উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি পরিমাণ বাড়বে।

দিল্লিতে যমুনা নদীর পানির স্তর ২০৫ মিটার ছাড়িয়েছে, যা বিপদসীমার ওপরে।

এছাড়া হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়ায় দিল্লির নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দিল্লিতে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে ৫ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা