ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ফাইল ছবি)
আন্তর্জাতিক

অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির ব্যাপারটি অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রেখে কার্যত রাশিয়ার সঙ্গে ‘দর কষাকষি করার সুযোগ’ হারাচ্ছে ন্যাটো।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জেলেনস্কি বলেন, অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা এবং এই সম্মেলনে আমি সরাসরি বলতে চাই— ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর প্রস্তুতির অভাবে আমরা হতাশ। যদি ইউক্রেনকে সদস্যপদ দেওয়া হতো, সেক্ষেত্রে এই যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি দর কষাকষি করতে পারত ন্যাটো এবং রাশিয়াও যুদ্ধ গোটাতে বাধ্য হত।

তিনি আরও বলেন, আমরা মনে করছি, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদান নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সিদ্ধান্তহীনতা আসলে রাশিয়াকে আরও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে উৎসাহ দেবে।

একইসঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কবে নাগাদ যুক্ত হতে পারে ইউক্রেন- সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন জেলেনস্কি।

উল্লেখ্য, ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ন্যাটোর সম্মেলন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা