ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে বাজারে হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের একটি বাজারে মুখোশধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : রাজনীতি ছাড়ছেন ডাচ প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, একদল মুখোশধারী লোক মধ্য মেক্সিকান শহর টোলুকার একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে বলে উত্তর আমেরিকার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। মুখোশধারীরা বাজারে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোর প্রসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় নয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে।

আরও পড়ুন : মার্কিন বিমান ভূপাতিত করার হুমকি!

আল জাজিরা বলছে, স্থানীয় সময় সোমবার হওয়া এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি। টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ মিলেনিও সংবাদপত্রকে বলেছেন, মার্কেটে বিক্রেতা এবং ওই প্রাঙ্গনের মালিকদের মধ্যে বিরোধের ফলে সম্ভবত আগুন লেগেছে।

প্রসিকিউটরদের মতে, মৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে, কিন্তু তাদের শনাক্তকরণ এখনও সম্পন্ন হয়নি।

আল জাজিরা বলছে, হামলার ঘটনা ঘটা টোলুকার এই বাজারটি সমগ্র মেক্সিকোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন এই বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন।

আরও পড়ুন : ভারতে ভারী বৃষ্টিতে নিহত বেড়ে ২৮

এছাড়া প্রায় ১০ লাখ বাসিন্দার শহর টোলুকাকে মেক্সিকোর রাজধানীর মেট্রোপলিটন এলাকার অংশ হিসাবে বিবেচনা করা হয়। এখানকার কিছু বাসিন্দা কাজ করার জন্য মেক্সিকো সিটিতে যাতায়াত করে থাকেন।

অবশ্য মেক্সিকোতে বাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতে দেশটির বিক্রেতাদের কাছ থেকে ‘সুরক্ষা অর্থ’ আদায়ের জন্য অপরাধী গোষ্ঠীগুলো বাজারে আগুন লাগানোর মতো ঘটনা ঘটিয়েছে। এছাড়া বাজারের মধ্যে স্টল বসানো নিয়ে দ্বন্দ্বের কারণেও সাম্প্রতিক সময় বেশ কয়েক দফায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা