আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় গভীর রাতে দেশটির ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

সোমবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনায় ৯ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- ক্লিভল্যান্ড শহরের ওয়ারহাউস ডিস্ট্রিক্টের একটি নাইটক্লাবে কিছু লোকের দিকে রোববার রাত আড়াইটার আগে কেউ গুলি চালায়। ঘটনার সময় ক্লাবগুলো বন্ধ হচ্ছিল। এরপর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ওয়েন ড্রামন্ড বলেছেন, ২৩ থেকে ৩৮ বছর বয়সী সাতজন পুরুষ ও দুই নারী বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। আহত একজন পুরুষের আঘাত গুরুতর এবং অন্যদের আঘাত সামান্য।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

তিনি আরও বলেন, পুলিশ অফিসারদের দৃশ্যমান উপস্থিতি সত্ত্বেও হামলাকারী ভিড়ের মধ্যে গুলি চালান এবং এমনকি ‘আরও ২০০০ জন অফিসার’ সেখানে মোতায়েন রাখা হলেও যা ঘটেছে তা থামানো যেত না বলে দাবি করেছেন তিনি।

আল জাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সন্দেহভাজন এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে এবং তদন্তকারীরা এলাকার ক্যামেরা থেকে নজরদারি ভিডিও ফুটেজের মাধ্যমেও অভিযুক্তকে খুঁজছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা