প্রতীকী ছবি
আন্তর্জাতিক

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়া উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত একজন নিহত ও আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ইউরোপ সফরে বাইডেন

রোববার (৯ জুলাই) দেশটির বিচার বিভাগের একজন কর্মকর্তা উপকূলীয় এলাকায় নৌকাডুবির এই তথ্য জানিয়েছেন।

আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে তিউনিশিয়া। দেশটি নজিরবিহীন অভিবাসন সংকটের মুখোমুখি হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

বার্তা সংস্থা রয়টার্সের এক পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ এই নৌকাডুবির ঘটনাসহ চলতি বছরের প্রথমার্ধে উত্তর আফ্রিকার দেশটির উপকূলে অভিবাসীদের প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ৬০০ জনে পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় অনেক বেশি।

তিউনিশিয়ার স্ফ্যাক্স শহরের বিচারপতি ফৌজি মাসমুদি রয়টার্সকে বলেছেন, তিউনিসিয়ার কোস্টগার্ড জারজিস শহরের উপকূল থেকে যাত্রা করা নৌকার ১১ অভিবাসীকে উদ্ধার করেছে।

আরও পড়ুন : দিল্লিতে ভারী বৃষ্টিতে নিহত ১২

দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস বলেছে, চলতি বছরে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃত ও নিখোঁজের সংখ্যা ৬০৮ জনে পৌঁছেছে। কোস্টগার্ডের সদস্যরা তিউনিসিয়ার উপকূল থেকে প্রায় ৩৩ হাজার মানুষের নৌকায় ওঠার চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন।

উপকূল থেকে বিপুলসংখ্যক অভিবাসীর ইউরোপগামী যাত্রা বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর চাপে রয়েছে তিউনিসিয়া। তবে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ বলেছেন, তার দেশ সীমান্তরক্ষী হিসাবে কাজ করবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা