ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ভারী বৃষ্টিতে নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তরাঞ্চলে গত দুই দিন ভারী বৃষ্টিপাতের কারণে গত দুই দিনে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিস্টেম দুর্বলতায় তথ্য ফাঁস

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে অতি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন : ব্রাজিলে ভবন ধসে নিহত বেড়ে ১৪

আবহাওয়া দফতর বলছে, উত্তর ভারতে একটি নিম্নচাপ বিরাজ করছে, যার প্রভাবে গতকাল শনিবার (৮ জুলাই) দিল্লিসহ অন্যান্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৮২ সালের পর একদিনে বৃষ্টি হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

আরও পড়ুন : ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

আজ রোববারও (৯ জুলাই) দিল্লিসহ আশপাশের শহরগুলোতে বৃষ্টি অব্যাহত ছিল। এ বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা এবং যানজট দেখা গেছে। এছাড়া অতিবৃষ্টির কারণে গুরুগ্রামের কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অতিবৃষ্টির ফলে দিল্লিতে ভবনের ছাদ ধসে পড়ে ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এছাড়া বৃষ্টি সংশ্লিষ্ট দুর্ঘটনায় রাজস্থানে ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সুদানে বিমান হামলা, নিহত ২২

রোববার সকালে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ছাদ ধসে এক নারী ও তার ৬ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। হিমাচল প্রদেশেও ছাদ ধসে পড়ে একই পরিবারের ৩ জন নিহত হন।

অপরদিকে জম্মু এবং কাশ্মীরে আকস্মিক বন্যায় পানিতে ভেসে গিয়ে ২ জন সেনা প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : আ’লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দেয়

বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শ্রীনগর-জম্মু মহাসাগরে কমপক্ষে ৩ হাজার গাড়ি আটকে আছে। বৃষ্টিতে ঐ সড়কের একটি অংশ দেবেও গেছে।

এছাড়া বন্যার পানিতে কুল্লো বিভাগের জাতীয় মহাসড়কের একটি অংশ ভেসে গেছে। সেখানে বিয়াস নদীর পানি বিপদসীমার ওপরে অবস্থান করছে। সূত্র : এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা