ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু এবং ৩ জন নারী। এ ঘটনায় বাঁচতে সক্ষম হয়েছেন মাত্র ১ জন।

আরও পড়ুন : লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

বুধবার (১২ জুলাই) লাহোরের ভাটি গেট এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, বুধবার লাহোরে একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ থেকে ভয়াবহ ঐ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

আগুনে ৬ শিশু ও ৩ নারীসহ একই পরিবারের ১০ জন সদস্য দগ্ধ হয়ে মারা গেছেন। তবে ভুক্তভোগী ঐ পরিবারের মাত্র ১ জন ভবন থেকে লাফ দিয়ে প্রাণঘাতী আগুন থেকে বাঁচতে সক্ষম হন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ধোঁয়া বের হতে দেওয়ার জন্য ঐ বাড়িটিতে বায়ুচলাচলের তেমন সুযোগ নেই বলে জানান উদ্ধারকারী কর্মকর্তারা।

আরও পড়ুন : বিভেদ থাকলে বিজয় অর্জন কঠিন

নিহতদের মধ্যে এ পর্যন্ত যাদের শনাক্ত করা গেছে, তাদের মধ্যে রয়েছেন- আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা এবং ৭ মাসের একটি শিশু। বাকিদের এখনও শনাক্তকরণের কাজ চলছে।

উদ্ধারকারী দল জানায়, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

আদিলের বাবা পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানান, রাত ২ টা ৪৫ মিনিটের দিকে আদিল তাকে ফোন করে সাহায্য চেয়েছিল।

তিনি কথায়, ‘যখন আমরা পৌঁছলাম, তখন কিছুই অবশিষ্ট ছিল না।’

আরও পড়ুন : অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা

নিহতদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে আদিলের বাবা বলেন, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার ২ সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার ৪ সন্তান এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওয়ারিশদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : সেই সাবেক ওসির ৬ বছরের কারাদণ্ড

এ বিষয়ে লাহোর কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছেন পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।

বিষয়টি নিয়ে তিনি ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে নিহতের পরিবারের উত্তরাধিকারীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা