ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
কোরআন পোড়ানো বন্ধে আইন সংশোধন

পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো বন্ধ করতে আইন সংশোধন করে এবার পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডেন।

আরও পড়ুন: ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আইন সংশোধন হলে, যে কোনো বিক্ষোভ, সমাবেশ ও মিছিলের অনুমতি দেওয়া-না দেওয়ার ব্যাপারটি পুরোপুরি পুলিশের এখতিয়ারে চলে যাবে।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সুইডেনের রাজধানী স্টকহোমে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রমের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে শীঘ্রই একটি কমিশন নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

সম্প্রতি কোরআন পোড়ানোর টানা কয়েকটি ঘটনায় দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে সুইডেনের বিরুদ্ধে অসন্তোষ ও হুমকি আসছে, যা দেশটির জাতীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য ঝুঁকির সৃষ্টি করছে।

স্ট্রমের বলেন, আমরা জানি না এসব হুমকি কতটা সঠিক কিংবা ফাঁকা। কিন্তু জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, সম্প্রতি সুইডেনের পর পর কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক অসন্তোষ ও নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় জাতিসংঘেও মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের উদ্যোগে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঝড়, বন্যার আশঙ...

কোরান পোড়ানোর ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্ট ছিলেন ইরাকের এক নাগরিক সালওয়ান মোমিকা, যিনি অভিবাসী হিসেবে সুইডেনে বসবাসের অনুমতি পেয়েছেন।

এদিকে সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দল সরকারের এ উদ্যোগকে ইসলামপন্থী বিশ্বের সামনে নতজানু হওয়া হিসেবে বিবেচনা করছে।

সরকারের সমর্থক দল সুইডেন ডেমোক্র্যাটসও এ তালিকায় রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

শুক্রবার এক বিবৃতিতে আদর্শগতভাবে অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্র্যাটসের শীর্ষ নেতা জিমি অ্যাকেসন বলেন, বিভিন্ন ধর্মীয় মূল্যবোধ এক জায়গায় সহাবস্থান করলে তাদের মধ্যে ঠোকাঠুকি লাগা স্বাভাবিক।

কিন্তু সুইডেন ডেমোক্র্যাটস কখনও ইসলামপন্থী ও স্বৈরাচারীদের হুমকির কাছে মাথা নত করবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা