ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এসব যুদ্ধবিমান পাঠানো হবে।

আরও পড়ুন: রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অনেক দিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এরই প্রেক্ষিতে গত কয়েক মাস আগে ইউক্রেনকে এ যুদ্ধবিমান দিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাইলটদের প্রশিক্ষণ শেষ হলেই ইউক্রেনের কাছে এফ-১৬ হস্তান্তরের অনুমোদন দেওয়া হবে বলে ডেনমার্ক ও নেদারল্যান্ডসের কর্মকর্তাদের আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। এ বিমানগুলো যাবে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে।

মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ ডাচ পররাষ্ট্র মন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা জানিয়েছেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পথ প্রশস্ত করার জন্য ওয়াশিংটনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এখন আমরা ইউরোপীয় অংশীদারদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

আরও পড়ুন: উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী জ্যাকব এলেম্যান জেনসেন জানান, সরকার বেশ কয়েকবার বলেছে যে, প্রশিক্ষণের পর হস্তান্তর একটি স্বাভাবিক পরবর্তী পদক্ষেপ। আমরা ঘনিষ্ঠ মিত্রদের সাথে এটি নিয়ে আলোচনা করছি। আমি আশা করছি, শীঘ্রই এটি সম্পর্কে আমরা আরও দৃঢ় হতে সক্ষম হবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা