আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক অভিযানের সময় সেনাবাহিনীর ১২ জন সৈন্য নিহত হয়েছেন। এ বছর সন্ত্রাসী হামলায় একদিনে সর্বোচ্চ নিহত হওয়ার ঘটনা এটি।

আরও পড়ুন : ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

বুধবার (১২ জুলাই) রাতে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সর্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানায়, সুই এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে তিন সাহসী সেনা শাহাদাৎ বরণ করেন। এ সময় দুই জঙ্গির মৃত্যু হয়।

সকালে জোব ক্যান্টনমেন্টে একটি সামরিক স্থাপনায় জঙ্গি হামলায় ৯ সেনা নিহত হয়। এখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচ জঙ্গিও নিহত হয়। জোবে কোয়েটাগামী একটি যাত্রীবাহী বাস দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গেলে এক নারী নিহত ও আরও পাঁচজন আহত হন।

আরও পড়ুন : সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

দেশটির আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা স্থাপনাটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু দায়িত্বে থাকা সেনারা তাদের বাধা দেয়। এক পর্যায়ে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এ সময় সন্ত্রাসীদের সীমান্ত দেয়ালের কাছে ছোট একটি স্থানে ঘিরে ফেলা হয়।

জোবের কমিশনার সায়ীদ আহমেদ উমরানি সংবাদমাধ্যম ডনকে বলেছেন, অত্যাধুনিক ভারী অস্ত্রে সজ্জিত পাঁচ জঙ্গি এ হামলায় অংশ নিয়েছে। দুপুর পর্যন্ত চলা বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন হতাহত হন।

আরও পড়ুন : সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

তেহরিক জিহাদ পাকিস্তান (টিজেপি) নামের একটি জঙ্গি গোষ্ঠী জোব গ্যারিসনে হামলার দায় স্বীকার করেছে।

এই একই গোষ্ঠী এর আগে কিল্লা আব্দুল্লাহ জেলার মুসলিম বাগ এলাকায় ফ্রন্টিয়ার কোরের ক্যাম্পে চালানো হামলার দায় স্বীকার করেছিল। কয়েক মাস আগে তারা কোয়েটা-সুক্কুর মহাসড়কে পুলিশের একটি ট্রাকে হামলার দায়ও স্বীকার করেছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা